JOURNEY • ১৯৮৫—এখন
মাটির কাছে ফেরার গল্প
জীবনী নয়—পড়ে যাওয়া, খাতায় ভুল লেখা এবং আবার উঠে দাঁড়ানোর একটি অসমাপ্ত ডকুমেন্টারি।
শৈশব — মাটির কাছে
প্রত্যন্ত এক গ্রামে জন্ম। খেলার মাঠ ছিল ধানক্ষেত; কাদায় পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে মনে হতো—এই মাঠের ওপারে কী আছে?

শেকড়ের কাছে • সিরাজগঞ্জ শহরের জীবন
ঝলমলে, ব্যস্ত ঢাকা। এসি রুম, গলায় টাই, হাতে ক্যারিয়ারের সিঁড়ি। বাইরে থেকে সব ঠিক ছিল, ভেতরে কোথাও একটা ধানক্ষেত ডাকত।
অন্যের গল্প গড়া
ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ে অন্যের ব্র্যান্ড গড়তে গড়তে একটি জিনিস শিখলাম—গল্পই সবচেয়ে বড় পুঁজি।
বারোটি ব্যর্থতা
গরুতে ধরা, ধানে লোকসান, ছাগলে ব্যর্থতা। ছয় বছরে বারো পরিকল্পনা ও দশ লক্ষ টাকা গেল। প্রতিটি ভুল তারিখ, অংক ও কারণসহ খাতায় লিখলাম।
ব্যর্থতা আসলে আমার টিউশন ফি ছিল—শিক্ষকের নাম মাটি।
বাগইল গ্রামে ফেরা
এবার আবেগ নিয়ে নয়—হিসাবের খাতা, পায়ে স্যান্ডেল আর বুকভরা জেদ নিয়ে ফিরলাম। তাসদীখ হাবীবের সঙ্গে দেখা হলো; একজন জানতেন বাজার, অন্যজন চিনেছিলেন মাটি।

একসঙ্গে স্বপ্ন গড়া • বাগইল সুখের খামার
শুরু হলো বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো টুরিজম প্রকল্প—৩০ বিঘার শরীর, ২১ দেশের অংশীদার এবং একটি গ্রামের নতুন অর্থনীতি।

সুখের খামার • বগুড়া ভুলের খাতা থেকে পাঁচটি বই
যে ভুলের জন্য একদিন হাসির পাত্র হয়েছিলাম, আজ হাজারো মানুষ সেগুলো পড়ে নিজের লোকসান বাঁচায়। জীবনের এর চেয়ে সুন্দর প্রতিশোধ আর কী হতে পারে?
৯০ হাজার গ্রামের স্বপ্ন
প্রতিটি বিভাগে একটি সুখের খামার, দশ লক্ষ নতুন কৃষি উদ্যোক্তা এবং এমন এক প্রজন্ম—যারা গ্রামের দিকে তাকিয়ে বলবে, “ওটাই গন্তব্য।”